ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর চকবাজারে ১১ তলা ভবনে আগুন

রাজধানীর চকবাজারে ১১ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চকবাজারে মদিনা আশিক টাওয়ারের আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑